শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ

অভিষেকের গোপন তথ্য ফাঁস

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ২১১ বার পঠিত

অচেনা মানুষের সঙ্গে ফোনে কথা বলতে অদ্ভুত লাগে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের। তাই ফোন করে খাবার অর্ডার করতে পারেন না অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক নিজেই এ গোপন তথ্য ফাঁস করেছেন।

তিনি বলেন, অচেনা মানুষদের সঙ্গে কথা বলতে তার অদ্ভুত লাগে। তাই সেই কাজটা ঐশ্বরিয়াকে করতে হয়! ঐশ্বরিয়া ফোন করে অভিষেকের জন্য খাবার অর্ডার করে দেন।

তিনি আরো বলেন, আমার কিছু অদ্ভুত স্বভাব আছে। আউটডোর থাকলে আমার বউ আমাকে বিকেলে ফোন করে জানতে চাইবে, ‘তোমার দিন কেমন কাটল?’ এরপর ও যখন বলবে ‘তুমি খেয়েছ’, আমি উত্তর দেই ‘না’। ও জানতে চায়, ‘আচ্ছা, তুমি কি খেতে চাও বলো?’ তারপর ও আমার জন্য খাবার অর্ডার করে দেয়। ঐশ্বরিয়া জানে ও ফোন না করলে আমি না খেয়েই থাকব। আমার এই সমস্যাটা আছে। আমি অচেনা মানুষের সঙ্গে ফোনে কথা বলতে পারি না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com