শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

খিলক্ষেতে হত্যার পর মাটিতে পুঁতে রাখা নারীর পরিচয় মিলেছে

  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ১৯৭ বার পঠিত

রাজধানীর খিলক্ষেতের তিনশো ফিট এলাকায় হত্যার পর মাটিতে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার অজ্ঞাতপরিচয় নিহত নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। সেই নারীর নাম শারমিন বেগম (৩৮)। বাবার নাম আবদুর রহমান ও মা আয়েশা খাতুন। গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর।

শনিবার (১৬ এপ্রিল) রাতে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খিলক্ষেত তিনশো ফিট এলাকায় মাটিতে মাথা পুঁতে রাখা অবস্থায় উদ্ধার নিহত নারীর পরিচয় আমরা জানতে পেরেছি। বিভিন্ন তথ্যের ভিত্তিতে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। মরদেহ কীভাবে এখানে এসেছে, কারা নিয়ে এসেছে বা কারা এখানে এনে মরদেহের মাথা মাটিতে পুঁতে রেখেছে এসব বিষয়ে তদন্ত চলছে। এ হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে কোনো একসময় ওই নারীর মরদেহটি এখানে পুঁতে রাখা হয় জানিয়ে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ প্রধান বলেন, ঘটনাস্থলের কোনো সিসিটিভি ফুটেজ আমরা পাইনি। তবে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ এবং চলাচলকারীদের অবস্থান পর্যালোচনা করে দেখা হচ্ছে।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর না হওয়া পর্যন্ত মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com