রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

কুষ্টিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২০৭ বার পঠিত

কুষ্টিয়া শহরে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে হাউজিং ডি ব্লকের ২৭৫ নম্বরের নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শেফালী বিশ্বাস (৫৫)।

তার স্বামী পিডিবির অবসরপ্রাপ্ত প্রকৌশলী আনন্দ কুমার বিশ্বাস দাবি করেন, আমরা বাসার দোতলায় থাকি। আমার স্ত্রী শেফালী সেখানেই ছিল। আমাদের বাড়ির চারতলায় নির্মাণকাজ চলছে। আমি মিস্ত্রিদের সঙ্গে সেখানেই ছিলাম। নিজ ঘরে এসে দেখি আমার স্ত্রী পড়ে আছে। তার শাড়ি ও শরীর পোড়া। শরীরে আছে আঘাতের চিহ্ন। ঘরের মধ্যে রক্ত ও ছাই পড়ে আছে। তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। আমার মনে হয় ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। নিহতের গলায় ও চোখের ওপরে জখম ছিল।

এদিকে নিহতের ভাই দীপক বিশ্বাস বলেছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আগুনে শরীরের সামান্য অংশ পুড়েছে। এতে একজনের মৃত্যু হতে পারে না। এর মধ্যে কোনো রহস্য আছে। রহস্য উদ্‌ঘাটন করার জন্য তিনি পুলিশকে অনুরোধ করেন।

ঘটনাস্থলের পাশে সিআইডির কুষ্টিয়া অফিস। তারা বাড়িতে গিয়ে আলামত সংগ্রহ করেছেন। সিআইডির পরিদর্শক স্বপন কুমার বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঝিনাইদহ থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এসে আলামত সংগ্রহ করেছে। কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম বলেন, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com