শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চাকরি মেলা অনুষ্ঠিত তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশ এর ১২৬ তম জন্মবার্ষিকী পালিত দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর দেশের জন্য সম্মানের: সরকারদলীয় সংসদ সদস্য কেপ ভার্দের রূপকথার যাত্রা অব্যাহত, নকআউটে প্রতিপক্ষ আর্জেন্টিনা ‘সহিংসতার জবাব সহিংসতাতেই’—পাল্টা হামলার পর মার্কিন ভাইস প্রেসিডেন্টের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল মালবাহী জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন বিমান হামলা নিজ বাসভবনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ

নাম বদলালেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২৪৬ বার পঠিত

সিনেমায় এসে নাম বদলানো যেন একটি স্বাভাবিক ঘটনা। এমনকি ভক্তরা জানতেই পারে না যে নায়িকার আসল নাম কী ছিল। বাংলা চলচ্চিত্রের শুরু থেকেই তারকাদের নাম পাল্টানোর প্রবণতা দেখা যায়। সেই ধারাবাহিকতায় শারমিন আক্তার নিপা চলচ্চিত্রে এসে হয়ে যান মাহিয়া মাহি।

শুরুতে তার ব্যক্তিগত ফেসবুক আইডির নাম ছিল ‘মাহিয়া শারমিন আক্তার নিপা’। এরপর তিনি ‘মাহিয়া মাহি’ নামেই আইডিটি ব্যবহার করছিলেন। ফের নাম বদল করলেন ঢাকাই ইন্ডাস্ট্রির এই নায়িকা।

গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিব (সোশ্যাল মিডিয়ায় রাকিব সরকার)-এর সঙ্গে বিয়ের পর ফেসবুকে নিজের নাম বদলে ‘মাহিয়া সরকার মাহি’ দেন তিনি। অর্থাৎ স্বামী রাকিব সরকারের ‘সরকার’ পদবী যোগ করেন মাহি। সেই নামটিও পরিবর্তন করা হয়েছে। তবে পুরোপুরি নয়, আংশিক। ফেসবুকে নায়িকার নতুন নাম ‘মাহিয়া মাহি সরকার’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com