ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

একদিনে করোনা শনাক্ত পৌনে ৮ লাখ, বেড়েছে মৃত্যুও

কয়েকদিন আগেও বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্ত নিম্নমুখী ছিল। তবে হঠাৎ করেই আবারও বাড়তে শুরু করেছে করোনায় মৃত্যু ও শনাক্ত।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৫৯২ জন। যা আগের দিনের চেয়ে কিছুটা বেশি।

এর আগে বুধবার (১৮ মে) মারা যান এক হাজার ৫৭৬ জন। এ ছাড়া তার আগের দিন মঙ্গলবার (১৭ মে) মারা যান এক হাজার ২৫৯ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৭১ হাজার ১৪৫ জন। আর বুধবার (১৮ মে) শনাক্ত হয়েছিল ৬ লাখ ৮৫ হাজার ৬৬৫ জন। আক্রান্তের এ সংখ্যা গতকালের চেয়ে আজ বেশি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার ৩২১ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৯৪ হাজার ৬৬১। আর মোট সুস্থ হয়েছেন ৪৯ কোটি ৪৪ লাখ ৩৫ হাজার ৩৬৮ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪৬ লাখ ৯২ হাজার ৭০৬ জন। এছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২৮ হাজার ১৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৭৮৬ জন সংক্রমিত হয়েছেন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ২৯৩।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৭ লাখ ৪১ হাজার ৮১১ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ৬৫ হাজার ৩৭৬ জন।

তালিকার চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে ২ কোটি ৯২ লাখ ৬৩ হাজার ৩০৪ জন। আর সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৬৪৮ জন।

তালিকার পঞ্চম অবস্থানে থাকা জার্মানিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৫৯ লাখ ৫৬ হাজার ৮৩৭ জন। অন্যদিকে সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৩৪৯ জন।

যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪২তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

একদিনে করোনা শনাক্ত পৌনে ৮ লাখ, বেড়েছে মৃত্যুও

আপডেট টাইম : ০৯:১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২