শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক

আল্লুর নয়া লুক ফাঁস

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৩৮৬ বার পঠিত

 

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। না পেরু সুরিয়া’র ব্যর্থতার পর তার পরবর্তী সিনেমার জন্য প্রায় এক বছর ভক্তদের অপেক্ষায় রেখেছেন তিনি।

সম্প্রতি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন আল্লু। হায়দরাবাদে পুরোদমে চলছে এর শুটিং। কিন্তু সিনেমাটির শুটিং সেটের কিছু স্থিরচিত্র ফাঁস হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো রীতিমতো ভাইরাল। সিনেমাটিতে আল্লুর লুক কেমন হবে সেটিও প্রকাশ পেয়েছে।

ফাঁস হওয়া ছবিগুলোতে এ অভিনেতাকে ফরমাল পোশাকে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, সিনেমাটিতে কোনো করপোরেট অফিসে কর্মরত সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ভূমিকায় অভিনয় করছেন আল্লু অর্জুন।

চূড়ান্ত না হলেও শুটিংয়ের প্রয়োজনে সিনেমাটির নাম রাখা হয়েছে এএ১৯। সিনেমাটি পরিচালনা করছেন ত্রিবিক্রম শ্রীনিবাস। এতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। এতে আরো অভিনয় করছেন— টাবু, সত্যরাজ, নবদ্বীপ, জয়রাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com