শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক

ঈদে যাত্রীচাপ সামাল দিতে প্রস্তুত পদ্মা সেতু

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২১২ বার পঠিত

পদ্মা সেতু চালুর পর একের পর এক নতুন নতুন আধুনিক বাস অন্তর্ভুক্ত হচ্ছে বরিশাল রুটে। এত দিন এ পথে ফেরির বিড়ম্বনা থাকায় বিলাসবহুল নামিদামি বাস চলাচল করেনি। তবে এখন এ পথে বিনিয়োগ করছেন পরিবহন ব্যবসায়ীরা।

সেতু চালুর পর থেকে যাত্রীচাপও বেড়েছে। ঈদে পদ্মা সেতুতে যাত্রীচাপ সামাল দিতে এখনই প্রস্তুতি চলছে বলে জানান সংশ্লিষ্টরা।

জানা গেছে, ২০ থেকে ৩০ মিনিট পরপর ঢাকা থেকে বিলাসবহুল বিভিন্ন পরিবহন এসে থামছে বরিশাল নগরীর কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায়। যাত্রীদের নামিয়ে কিছুক্ষণ পর আবার যাত্রী নিয়ে ছুটছে ঢাকার পথে। পদ্মা সেতু চালু হওয়ায় নেই তাদের ভোগান্তি আর বিড়ম্বনা।

এখন গ্রিনলাইন, ইলিশ, গ্রিন সেন্ট মার্টিন, গোল্ডেন লাইন, ইউনিক পরিবহনসহ বেশকিছু নতুন নতুন বাস চলাচল করছে বরিশাল-ঢাকা রুটে।

নিরাপদে, আরামে ঢাকা থেকে বিলাসবহুল বাসে চড়ে পদ্মা সেতু পার হয়ে বরিশাল আসতে পেরে দারুণ খুশি সাধারণ যাত্রীরা। তবে ভাড়া নিয়ে প্রশ্ন অনেকের।

পরিবহন শ্রমিকরা বলেন, পদ্মা সেতু চালুর আগে আমাদের দুটি গাড়ি চলতো লঞ্চ পারাপারে। এখন পদ্মা সেতুর ওপর দিয়ে আমরা ৮টি গাড়ি ছাড়ি। এ ছাড়া পদ্মা সেতু চালুর পর এখন যাত্রীর চাপও বেড়েছে।

বরিশাল গ্রিন লাইন টিকিট কাউন্টারের ম্যানেজার হাসান মাহমুদ বাদশা বলেন, পদ্মা সেতু চালুর ফলে আমরা যা আশা করেছিলাম তার থেকেও আলহামদুলিল্লাহ এখন বেশি সাড়া পাচ্ছি।

পদ্মা সেতু চালু হওয়ার পর এ রুটে যাত্রীর চাপ বেড়েছে আগের তুলনায় কয়েকগুণ। কোরবানি ঈদে যাত্রীচাপ সামলাতে বাস বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা এমনটাই দাবি করছেন বরিশাল জেলা বাস মালিক সমিতি গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে।

তিনি বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে পদ্মা সেতু ওপর দিয়ে আমাদের আরও নতুন নতুন গাড়ি যাত্রীদের সেবায় নামাবো।

পদ্মা সেতু চালুর আগে ঢাকা বরিশাল সড়কে সরাসরি শতাধিক বাসে ৪৫ থেকে ৫০ হাজার যাত্রী পরিবহন করত। এখন প্রতিদিনই বাসের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে যাত্রীও প্রতিদিন দুই থেকে তিনগুণ বেড়েছে বলে জানিয়েছে নতুল্লাবাদ বাস মালিক সমিতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com