শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক

গোয়ালন্দের ‘পদ্মাসেতু’ এলাকাকে পর্যটন এলাকা ঘোষণা

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২২৩ বার পঠিত

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজবাড়ীর গোয়ালন্দের উজানচর ইউপির মরা পদ্মা নদীর ওপর নির্মিত ‘নতুন ব্রিজ এলাকা’কে পর্যটন এলাকা ঘোষণা করেছেন ডিসি আবু কায়ছার খান।

স্থানীয়রা এই ব্রিজটিকে ‘গোয়ালন্দের পদ্মাসেতু’ বলে অভিহিত করে থাকেন। গোয়ালন্দে বিশেষ কোনো বিনোদন স্পট না থাকায় ভ্রমণ ও সৌন্দর্য পিয়াসীরা এই এলাকায় প্রতিনিয়ত ভিড় করেন। তবে এখানে আগতদের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা না থাকায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সরকারি উদ্যোগ গ্রহণের।

নতুন ব্রিজ এলাকাকে সোলার স্ট্রিট লাইটের মাধ্যমে আলোকায়ন ও পর্যটন এলাকা ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত আনুষ্ঠানিক সভার মাধ্যমে এ ঘোষণা দেন ডিসি। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মাখন রায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি আবু কায়সার খান।

গোয়ালন্দ ইউএনও মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম মণ্ডল প্রমুখ।

ডিসি আবু কায়ছার খান বলেন, গোয়ালন্দ উপজেলায় সৌন্দর্য পিপাসুদের জন্য কোনো বিনোদন কেন্দ্র নেই। তাই গণমানুষের প্রত্যাশা মেটাতে নতুন ব্রিজ এলাকায় জাইকার অর্থায়নে আলোকায়নসহ সৌন্দর্য বর্ধনের কিছু কাজ করা হয়েছে। আগামীতে এ এলাকাকে ঘিরে অনেক উন্নয়নমূলক কাজ করার আশা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com