রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এক কোটি বৃক্ষরোপণ করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

  • আপডেট টাইম : রবিবার, ১৬ জুন, ২০১৯
  • ৩৪৯ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাার্ষকীতে এক কোটি বৃক্ষরোপণ করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এসব বৃক্ষ ভবিষ্যতে বায়ুদূষণ রোধসহ দেশের সামগ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে ‘আসুন বায়ুদূষণ রোধ করি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বেলাল হোসেন এ তথ্য জানান।
পরিবেশ অধিদফতরের অতিরিক্ত সচিব মনজুরুল হান্নান খানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী।

সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির সঞ্চালনায় বৈঠকে আলোচনায় অংশগ্রহণ করেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক এ কে এম রফিক আহাম্মদ, পরিবেশবিদ আইনুন নিশাত, রেজওয়ানা চৌধুরী, অতিরিক্ত সচিব বেলাল হোসেন, এম মনসুর উল আলম, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মুকিত মজুমদার বাবু, বাংলাদেশ ব্রিক মার্চেন্ট ওনার অ্যাসোসিয়েশনের মহাসচিব আলহাজ আবু বক্কর প্রমুখ।

বক্তারা বলেন, রাজধানীসহ সারাদেশে বায়ুদূষণের পরিমাণ ক্রমেই বাড়ছে। দূষণ কমানোর বিষয়টি সরকারের একার নয়। সরকারের উদ্যোগের পাশাপাশি কী কী কারণে বায়ুদূষণ হয়, এর কুফল কী কী; এ থেকে পরিত্রাণ পেতে কী করা প্রয়োজন ইত্যাদি সম্পর্কে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে পারলে বায়ুদূষণ কমানো সম্ভব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com