শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ

তিস্তার বাঁ তীরে বেড়িবাঁধ নির্মাণ করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৩৪ বার পঠিত

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবছর বন্যায় তিস্তাপাড়ের মানুষেরা ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েন। তাদের আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। তা দিয়ে তিস্তার বাঁ তীরে বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

রোববার সন্ধ্যায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা চৌরাহা এলাকায় তিস্তা নদীর ভাঙনরোধে বেড়িবাঁধ নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তিস্তা নদীর জন্য ৫০ কোটি টাকা কিছুই নয়। তবুও এ বাঁধ সংরক্ষণে যত টাকা লাগবে, বঙ্গবন্ধুকন্যা আপনাদের স্বার্থে দিয়ে যাবেন। আপনাদের দুঃখ ঘোচাতে প্রধানমন্ত্রী বেড়িবাঁধ দিয়েছেন।

তিনি বলেন, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে, তিস্তাপাড়ের মানুষ ততদিন নিরাপদ থাকবে। তাই প্রধানমন্ত্রীকে খুশি রাখতে নৌকায় ভোট দিতে হবে। তাহলে তিস্তা পাড়ের মানুষের কোনো কষ্ট থাকবে না।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি আর সারোয়ার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com