শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

চলন্ত মোটরসাইকেল থেকে ভিডিও, প্রাণ গেল দুই বন্ধুর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২১৪ বার পঠিত

যশোরে চলন্ত মোটরসাইকেল থেকে ভিডিও ধারণ করতে গিয়ে দুর্ঘটনায় ইসমাইল হোসেন ও আল আমিন নামে দুই বন্ধু নিহত হয়েছেন।

বুধবার বিকেলে যশোর শহরের ঢাকা রোড ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল শহরের সিটি কলেজ পাড়ার ইব্রাহিম হোসেনের ছেলে এবং আল আমিন শহরের বারান্দিপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে চালাতে ইসমাইল হোসেন ও আল আমিন মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। এ সময় সামনের দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইসমাইলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইলের মৃত্যু হয়।

কোতোয়ালি থানার এস আই তুহিন বাওয়ালী জানান, চালকসহ দুইজন মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে অন্য মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে একজন ঘটনাস্থলেই ও অন্যজন হাসপাতালে মারা গেছেন। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর মোটরসাইকেল চালক সুস্থ আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com