সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক মনোহরগঞ্জে “খলিল ও সালেহা ফাউন্ডেশন’র উদ্যোগে হত দরিদ্র অসহায়াদের মাঝে ঈদ উপহার বিতরণ মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’: ট্রাম্প ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎

চট্টগ্রাম থেকে ১৮ দিনেই ইতালিতে পৌঁছাল জাহাজ

  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৯০ বার পঠিত

বাংলাদেশি তৈরি পোশাক, চামড়াজাত পণ্য নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া কন্টেইনারবাহী জাহাজ ‘কেপ ফ্লোরেস’ ইতালি পৌঁছেছে। গত ২৪ জুলাই চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়া জাহাজটি ১৮ দিনের মাথায় বুধবার (১০ আগস্ট) ইতালির রাভেন্না বন্দরে পৌঁছায়।

দেশটির রোমের বাংলাদেশ দূতাবাস শুক্রবার (১২ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, চট্টগ্রাম বন্দর থেকে গত ২৪ জুলাই যাত্রা শুরু করে মাত্র ১৮ দিনেই ৫০৭টি কন্টেইনার বহনকারী ‘কেপ ফ্লোরেস’ জাহাজটি তৈরি পোশাক, চামড়াজাত পণ্য নিয়ে ইতালির রাভেন্না বন্দরে গত বুধবার নোঙর করে।

এদিকে জাহাজটি বন্দরে পৌঁছালে সেটিকে স্বাগত জানান রাষ্ট্রদূত মো. শামীম আহসান। রাষ্ট্রদূত এটিকে আনন্দ আর গর্বের এক বিশেষ মুহূর্ত আখ্যা দিয়ে ক্যাপ্টেন লিওপোলদো জোভিতো মস্কার কাছ থেকে কন্টেইনারগুলো গ্রহণ করেন। সেখানে রাভেন্না বন্দরের প্রেসিডেন্ট জিয়ানানতোনিও মিনগোযযি ও রিফ লাইন ইতালির প্রেসিডেন্ট জর্জিও ভরিয়া উপস্থিত ছিলেন।

দূতাবাস জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ-ইতালি রুটে চট্টগ্রাম ও রাভেন্না বন্দরের মধ্যে এরই মধ্যে কয়েকবার সরাসরি জাহাজ চলাচল করেছে। সরাসরি জাহাজ চলাচলের এ কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশ-ইতালি বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে এক নব দিগন্ত উন্মোচিত হলো।

এটি দুই দেশের মধ্যে আমদানি-রফতানি, বিশেষ করে ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশে তৈরি পোশাক রফতানি বহুগুণে প্রসারিত করবে। এ উদ্যোগের ফলে দুই দেশের মধ্যে মালামাল পরিবহনের ব্যয় ৪৫-৫০ শতাংশ কমে যাবে। কারণ জাহাজ চলাচলের সময় আগের ৪৫ দিন থেকে কমে এখন ১৫-১৮ দিনে নেমেছে।

ইতালিয়ান পোশাক আমদানিকারক এবং মালামাল পরিবহনকারী সংস্থা রিফ লাইন ও এর অঙ্গ সংস্থা ক্যালিপসো কোম্পানিয়ার যৌথ উদ্যোগের ফলে নতুন এই নৌপথ আবিষ্কৃত হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com