শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

রংপুরে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে রক্তাক্ত, গ্রেফতার ১

  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২৪৪ বার পঠিত

রংপুরের কাউনিয়ায় তুচ্ছ ঘটনার জেরে এক বীর মুক্তিযোদ্ধাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে এক সন্ত্রাসী। পরে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শামিমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্র জানিয়েছে, শনিবার (১৩ আগস্ট) কাউনিয়া উপজেলার বালাপাড়ার হরেশ্বর গ্রামে রাত ৯টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বীর মুক্তিযোদ্ধা তরণীকান্ত রায় প্রতিদিনের মতো শামিমের দোকানে চা পান করতে যান।

এ সময় ‘চা নেই’ বলে তাকে জানায় শামিমের ছোট দুই শিশু। তরণীকান্ত শিশুটিকে দুষ্টুমি করে বলেন, ’তোমাদের দোকানে চা খাব বলে স্টেশনে না খেয়ে এসেছি। এখন আমাকে চা খাওয়াতেই হবে।’ তরণীকান্তের এই কথা শোনামাত্র তার সঙ্গে দুর্ব্যবহার শুরু করে শামিম।

উপস্থিত লোকজন শামিমকে নিবৃত্ত করতে বিফল হয়ে তরণীকান্তকে বাড়ি পাঠিয়ে দেন। পরে ক্ষিপ্ত হয়ে শামিম তরণীকান্তের বাড়িতে গিয়ে ভাঙচুর করে। একপর্যায়ে রড দিয়ে তরণীকান্তের মাথায় আঘাত করে শামীম। এতে জ্ঞান হারিয়ে পড়ে যান তরণীকান্ত।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন পরিবার ও প্রতিবেশী লোকজন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তরণীকান্ত মাথায় আঘাত পেয়েছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কাউনিয়া থানার উপপরিদর্শক সাজু মিয়া জানান, রাতেই মামলা দিয়ে অভিযুক্ত শামিমকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৪ আগস্ট) বিকেলে শামিমকে আদালতে তোলা হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com