শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

অন্যায় অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার নিয়েছি ওসি মোয়াজ্জেমের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯
  • ৩০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: গ্রেফতার ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের অন্যায় অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওসি মোয়াজ্জেমকে আদালতে নেওয়ার সময় হাতকড়া পড়ানো হয়নি বলে সমালোচনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আজ মঙ্গলবার (১৮ জুন) সচিবালয়ে সুরক্ষা সেবা বিভাগ ও আওতাধীন দফতর বা সংস্থার মধ্যে ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সেখানে সাংবাদিকরা ওসি মোয়াজ্জেমের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সে (ওসি মোয়াজ্জেম) কিন্তু (নুসরাতের) মামলাটা রিসিভ করেছে, মামলাটা রিসিভ করে প্রিন্সিপালকে অ্যারেস্ট করে অলরেডি চালান দিয়ে দিয়েছিল। এগুলো যে সারেন্ডার করে বললেই….। সে একটা বোকামি করেছে।’

যেকোনো মানুষকে কারাগারে নিলে হাতকড়া পড়ানো হয়, মানুষ বলছে তাকে জামাই আদর দেওয়া হচ্ছে -এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘কতগুলো নিয়মও তো আছে। সে যে অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য যতখানি প্রয়োজন আমরা ব্যবস্থা নিয়েছি।’

ফেনীতে হত্যাকাণ্ডের শিকার মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার ওসি মোয়াজ্জেম হোসেনকে ফেনীর সোনাগাজী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শাহবাগ থানা পুলিশ সোমবার (১৭ জুন) সকালে তাকে সোনাগাজী পুলিশের কাছে হস্তান্তর করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com