শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

বরিশালগামী চলন্ত লঞ্চে সন্তান প্রসব

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২০০ বার পঠিত

ঢাকা থেকে বরিশালগামী চলন্ত লঞ্চে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ১টার দিকে এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চটির ডেকে এক ধাত্রীর সহায়তায় সন্তানটির জন্ম হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রিন্স আওলাদ লঞ্চের সুপারভাইজার হৃদয় খান।

হৃদয় খান বলেন, ওই নারী বরিশালের গুড়য়ার পাড়ে যাওয়ার উদ্যেশ্যে লঞ্চের যাত্রী হয়। সঙ্গে তার দুজন স্বজনও রয়েছেন। তবে স্বামী ছিলেন না। আমারা জেনেছি তার সন্তান প্রসবের নির্ধারিত সময় ছিল আরো ২২ দিন পরে। এই প্রস্তুতি নিয়েই মূলত তিনি স্বজনদের নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু লঞ্চে ওঠার পরে অসুস্থ হয়ে পড়েন।

প্রিন্স আওলাদ লঞ্চের সুপারভাইজার বলেন, ঢাকা সদরঘাট ত্যাগ করার পরে রাত সাড়ে ৯টার দিকে ওই মায়ের প্রসব ব্যথা ওঠে। আমরা তাকে কেবিনে নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু সিঁড়ি বেয়ে ওপরে তোলা সম্ভব না বলে পরিবারের স্বজনরা সিদ্ধান্ত নেন ডেকে রাখতে।

হৃদয় খান বলেন, প্রথমাবস্থায় লঞ্চে কোনো ডাক্তার বা নার্স পাওয়া যাচ্ছিল না। একজন ধাত্রী সহায়তার জন্য এগিয়ে আসেন। যদিও পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্সকে আমরা পাই। রাত ১টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন ওই নারী। আমরা বরিশাল নদী বন্দরে পৌঁছানোর জন্য দ্রুত লঞ্চ চালাচ্ছি। যেন তাড়াতাড়ি তাদের হাসপাতালে পৌঁছাতে পারি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com