শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ভৈরবে কয়েল ফ্যাক্টরিতে বিস্ফোরণ, দগ্ধ ৫

  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২৩২ বার পঠিত

ভৈরবের গোড়াকান্দা জব্বার জুটমিল রোডে একটি কয়েল ফ্যাক্টরির হিটার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. শাহিন মিয়া (২৫ ), মো. মাসুম উদ্দিন (৫০), মো. দীন ইসলাম (৪৫ ), মো. মোরশেদ শেখ (৬৫ ) ও আব্দুর রহমান (১১)।

আজ বিকেল ৫টায় ভৈরবের গোড়াকান্দা জব্বার জুটমিন রোডে একটি কয়েল ফ্যাক্টরিতে কাজ করার সময় কয়েল হিটার অতিরিক্ত গরম হওয়ায় বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তারা সবাই ওই ফ্যাক্টরির কর্মচারী।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ভৈরব থেকে আসা দগ্ধ পাঁচজনের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে। দগ্ধদের শরীরের ১৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com