মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজের প্রেমজীবন নিয়ে ‘আক্ষেপ’ শ্রীলেখার

  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২২২ বার পঠিত

বয়সের সঙ্গে কি প্রেমের আদৌ কোনো সম্পর্ক আছে? বয়স আর প্রেম কি ব্যস্তানুপাতিক? প্রেমে ওঠাপড়ার বয়স কি নির্দিষ্ট? প্রেমের মতো সংবেদনশীল, স্পর্শকাতর বিষয় নিয়ে এমনই হাজার প্রশ্ন তো ঘোরাফেরা করে মনের মধ্যে। হয়ত যে যার নিজের মতো করে উত্তরও খোঁজেন। ঠিক যেমনটা করছেন টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

তার মনে হচ্ছে, প্রেমে পড়ছেন না, প্রেমের অনুভূতি থেকে বেরিয়ে আসার অনুভূতিও নেই। বুড়ো হলে বোধহয় এমনটাই হয়। নিজের ফেসবুক পোস্টে এমনই লিখলেন শ্রীলেখা। আর তাতে তার অনুগামীদের নানা প্রতিক্রিয়া। কেউ কেউ মজাও করছেন অভিনেত্রীর ‘প্রেমে’র পোস্টটি নিয়ে।

এদিন শ্রীলেখার ফেসবুক পোস্টে চোখ রেখে দেখা গেল রোমান হরফে বাংলায় তিনি লিখেছেন- আর প্রেমে পড়ি বা উঠি না…এইবার বুড়ো হচ্ছি বোঝা যাচ্ছে। তার নিচে জনৈক অনুরাগীর মন্তব্য, যত দিন যাচ্ছে, তুমি বিকশিত হচ্ছো, তোমার লাবণ্যের ছটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আসলে তুমি তো শরীরপ্রেমী নও, মস্তিষ্কপ্রেমী। সেই লেভেলের পাচ্ছো না, তাই প্রেমে পড়ছো না।

এখন প্রেম শরীরজাত না হৃদয়জাত নাকি মস্তিষ্কজাত– তা নিয়ে বিস্তর তর্কবিতর্ক রয়েছে। তবু যদি শ্রীলেখার অনুগামীর কথাই ধরা যায়, তাহলে সেই মন্তব্যের সঙ্গে একমত অভিনেত্রী? কমেন্টের উত্তরে তেমনটা মনে হওয়াই স্বাভাবিক। ছোট্ট একটি শব্দ – ‘হুম’। এতেই স্পষ্ট শ্রীলেখার মতামত। প্রেম তার কাছে শরীরজাত নয়, বরং বিপরীতে থাকা মানুষটির মেধাই তার কাছে চৌম্বক আকর্ষণ। তো কারো মধ্যে কি সত্যিই তা খুঁজে পাচ্ছেন না?

এ প্রশ্নের উত্তর পেতে অবশ্য কিছুটা চর্চা করতেই হয়। এই তো, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে’তে অনামী কোনো ‘প্রেমিক’ উপহারের ডালি সাজিয়ে দিয়ে এসেছিলেন শ্রীলেখার দরজায়। ভ্যালেন্টাইনস ডে’র সকালেই তার চক্ষু একেবারে আকাশে। দরজায় গোলাপ আর উপহার! কে পাঠালেন তাকে এই প্রেমের উপহার? কিছুতেই বুঝতে পারেননি তিনি।

কিংকর্তব্যবিমূঢ় হয়ে ফেসবুকে সেই ছবি শেয়ার করে শ্রীলেখা লেখেন, বেনামী এক প্রেমিকের থেকে উপহার এল। কী করে বুঝব, কে পাঠিয়েছে! শ্রীলেখার পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, একগুচ্ছ গোলাপি আর লাল রংয়ের গোলাপ। সঙ্গে একটা টেডিও!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com