সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী কুমিল্লা নগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো : ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৯৬ ক্যান বিয়ার ও ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৫ বার পঠিত

শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকা ৯৬ বছর বয়সী ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন।

বৃহস্পতিবার বাকিংহ্যাম প্যালেস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বাকিংহাম প্যালেস জানায়, রানি সন্ধ্যায় ব্যালমোরালে মারা গেছেন।

এর আগে বাকিংহাম প্যালেস জানায়, রানি দ্বিতীয় এলিজাবেথের চিকিৎসকরা তার স্বাস্থের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তাকে তত্ত্বাবধানে রাখা হয়েছে।

৯৬ বছর বয়সী রানি গত বছরের অক্টোবর থেকে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, যা তাকে হাঁটা এবং দাঁড়াতে অসুবিধায় ফেলেছিল। বুধবার তিনি বিশ্রামের কথা বলে তার সিনিয়র রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গে একটি পরিকল্পিত বৈঠক বাতিল করেন।

আগের দিন তিনি তার স্কটিশ হাইল্যান্ডস রিট্রিট, বালমোরালে বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের বিদায় এবং তার উত্তরসূরি লিজ ট্রাসের নিয়োগের অনুষ্ঠানে উপস্থিত হন।

বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, ‘আজ সকালে রাণীর স্বাস্থের অবস্থা পর্যালোচনার পর তার স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন এবং তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।’

এ খবরে প্রধানমন্ত্রী লিস ট্রাস এক টুইটে বলেন, ‘বাকিংহাম প্যালেসের খবরে পুরো দেশ গভীরভাবে উদ্বিগ্ন।’

রাজ পরিবারের সদস্য প্রিন্স চার্লস, তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম এবং অন্যান্য সদস্যরা স্কটল্যান্ডের বালমোরার উদ্দেশে রওনা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com