রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ২, ঢামেকে ভর্তি

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭১ বার পঠিত

রাজধানীর পৃথকস্থানে দুইজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন। বৃহস্পতিবার বিকালে জসিম (৩২) ও মোহাম্মদ রাসেল (৪০) নামেরে ঐ দুজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হয়।

চকবাজার থেকে জসিমকে উদ্ধার করে নিয়ে আসা তার ভাই আশিকুর রহমান বলেন, মিরপুরের বিআরটিসি অফিসের সামনে ডাবের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে জসিমের কাছে থাকা টাকা ও মোবাইল নিয়ে যায় চক্রটি। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন।

অন্যদিকে রাসেলকে উদ্ধার করে নিয়ে আসা চকবাজার থানার এএসআই আব্দুল কাদের বলেন, সোয়ারিঘাট এলাকায় রাসেল নামে এক ব্যক্তি অসচেতন অবস্থায় পড়ে আছে- এমন খবরে তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসি। পাকস্থলি ওয়াশ দিয়ে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মিরপুর ও চকবাজার থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া দুজনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। বর্তমানে তারা মেডিসিন বিভাগে ভর্তি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com