শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

নারায়ণগঞ্জে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৬ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- রূপগঞ্জের মাহমুদাবাদ এলাকার আলাউদ্দিনের ছেলে শিপন মিয়া, মঙ্গলখালী এলাকার বাহার উদ্দিন ভূঁইয়ার ছেলে আইয়ুবুর আলী, শাহাপুর এলাকার মিলন মিয়া, ব্রাহ্মণগাঁও এলাকার আব্দুল মালেকের ছেলে শরীফ, দরিকান্দি এলাকার শফিকুল ইসলামের ছেলে সাকিল আহম্মেদ, হানিফ আলী মৃধার ছেলে মতিয়ার মৃধা ও ইসলামের ছেলে ইমতিয়াজ।

র‍্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের মুড়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদলের সাত সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, সুইচ গিয়ার চাকু, কাটার, দুটি হাসুয়া, একটি লোহার ছোরা, দুটি শাবল ও দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়।

এতে আরো জানানো হয়, গ্রেফতাররা ডাকাতচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছিলেন। এ দলের সরদার আইয়ুবুর রহমানের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেফতার শিপন মিয়ার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি মামলা ও মিলনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় তিনটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাদের রূপগঞ্জ থানার হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com