রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত

বঙ্গবন্ধু জেলে থেকেও মুক্তিযুদ্ধে সাহস জুগিয়েছেন: দুদক কমিশনার

  • আপডেট টাইম : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে থেকেও মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে সাহস জুগিয়েছেন। তাই নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।

শুক্রবার মাদারীপুরের পাঁচখোলা এলাকায় বৃহত্তর ফরিদপুর চাকরিজীবী কল্যাণ সমিতির আয়োজনে জাতির পিতার শাহাদতবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদক কমিশনার বলেন, মুক্তিযুদ্ধের সময় সাড়ে সাত কোটি মানুষকে জাগিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভারত, রাশিয়াসহ বিভিন্ন দেশকে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়ার কথা বলেছেন। তাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর শিক্ষাজীবন, কারাগার জীবন নিয়ে ভিন্ন ভিন্নভাবে আলোচনা করতে হবে। তাহলেই নতুন প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে ভালো জানতে পারবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর চেতনা ও শ্রদ্ধাবোধ অর্জন করতে পারলে এক মুজিব থেকে লক্ষ মুজিব; পরে কোটি মুজিবের জন্ম হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বৃহত্তর ফরিদপুর চাকরিজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তুম আলী মোল্লা, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আব্দুল হানিফ টাবলু, ডিপিডিসির চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, সাবেক সচিব আনিস উদ্দিন মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com