শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

উপকূলে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ফিওনা’র আঘাত, ভেসে গেছে বাড়ি

  • আপডেট টাইম : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯২ বার পঠিত

কানাডার আটলান্টিক উপকূলে নোভা স্কোটিয়া প্রদেশে আঘাত হেনেছে ভয়াবহ শক্তিশালী ঘূর্ণিঝড় ফিওনা। শনিবার সকালে ভারী বৃষ্টিপাত ও বন্যা এবং গতিসম্পন্ন বাতাসসহ আঘাত হানে সেটি। যার ফলে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এসব মানুষ কয়েকদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারেন।

ফিওনা ঘূর্ণিঝড়ের ক্ষতিতে বিস্ময় হয়েছেন কানাডার আটলান্টিক উপকূলের মানুষ। কারণ, শক্তিশালী ঝড়ো বাতাস গাছকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। অনেক বাড়িতে পানি ডুকে সেটিকে ভাসিয়ে নিয়ে গেছে।

স্থানীয় নিউজফাউন্ডল্যান্ডের একটি পত্রিকার ইডিটর ইন চিফ রেনে রয় জানান, তিনি কখনোই এমন ঘূর্ণিঝড় দেখেননি।

তিনি জানান, ঘূর্ণিঝড় গাছ মাটি থেকে উপড়ে ফেলেছে এবং বাড়িঘর ভাসিয়ে নিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে।

এদিকে, নোভা স্কোটিয়ার প্রদেশের প্রধান টিম হাউসটন জানান, তার প্রদেশের তিন ভাগে বিদ্যুৎ নেই। বিদুৎকর্মীরা বিদ্যুৎ লাইন পুনরায় মেরামত করতে কাজ করে যাচ্ছেন।

নোভা স্কোটিয়ার বিদ্যুৎ বিভাগের সিইও পিটার গ্রেগ বলেন, পরিস্থিতি এখনো অনেক শোচনীয়। আমাদের কর্মীরা ক্ষতি নিরীক্ষণ ও মেরামত করতে পারছেন না। তিনি জানান, নোভা স্কোটিয়ায় আসার পথে রয়েছেন আরো ৯০০ বিদ্যুৎকর্মী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com