শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

বাগানে মিলল যুবকের ঝুলন্ত লাশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৮ বার পঠিত

জামালপুরের বকশিগঞ্জ উপজেলার পাহাড়ি এলাকায় লেবিশন সাংমা (৩১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে বকশিগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের হাতিবের কোনা গ্রামের একটি মিশ্র বাগান থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

পেশায় দিনমজুর লেবিশন সাংমা হাতিবের কোনা গ্রামের মৃত পুলিনুশ মারাকের ছেলে।

বকশিগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লেবিশন সাংমা ছোটবেলা থেকেই কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি করেছে তার পরিবার। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এবারো তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার।

তিনি আরো জানান, ঘটনার দিন বিকেলে স্থানীয়রা লেবিশন সাংমার লাশ গাছের সঙ্গে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে লেবিশন সাংমার লাশ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের ব্যাপারে লেবিশন সাংমার পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com