সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

প্রথমবারেই ভালো লেগেছে দীঘির

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৯ বার পঠিত

অনেক আগেই বড় পর্দায় অভিষেক হয়েছে প্রার্থনা ফারদিন দীঘির। তবে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় বুলিংয়ের শিকার হতে হয় তাকে। তারপরও থেমে থাকেননি; একের পর এক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

গতকাল রাজধানীর উত্তরায় নিতু’স বিউটি ফ্লাই মেকওভার স্টুডিও এন্ড ফ্যাশনের পূজার ফটোশুটে অংশ নেন দীঘি। গৌতম সাহার কোরিওগ্রাফিতে ক্যামেরায় ছিলেন মেহেরাব। দীঘির সঙ্গে এ ফটোশুটে আরো অংশ নেন শিশু মডেল নীভান ফারহান।

নিতু’স বিউটি ফ্লাই মেকওভার স্টুডিও এন্ড ফ্যাশনের কর্ণধার মোমতাহিনা রহমান নিতু বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর নিতু’স বিউটি ফ্লাই মেকওভার স্টুডিও এন্ড ফ্যাশন এর যাত্রা শুরু করবে। দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে এর আনুষ্ঠানিক উদ্ধোধন করা হবে।

কাজটি করে উচ্ছ্বসিত দীঘি বলেন, প্রথমবার প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করলাম। এখানকার মেকআপ আমার কাছে ভালো লেগেছে।

সম্প্রতি ‘শেষ চিঠি’ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন দীঘি। সুমন ধর পরিচালিত এই ওয়েব ফিল্মের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।এটি মুক্তির পর অভিনয়ে প্রশংসা কুড়ান দীঘি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com