শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বুবলীর মা হওয়ার খবর, আলোচনায় শাকিব খানের স্ট্যাটাসও

  • আপডেট টাইম : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৪ বার পঠিত

মঙ্গলবার বিকেল থেকে আলোচনা কেন্দ্রে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ফেসবুকে তার বেবি বাম্প প্রকাশ্যে এসেছে। এমনকি একই দিনে স্ট্যাটাসের মাধ্যমে আলোচনায় ঢালিউড সুপারস্টার শাকিব খান।

মূলত সন্তানের জন্মদিনে আবেগঘন স্টাটাস দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেই স্ট্যাটাস শেয়ার করেন তিনি।

২০১৬ সালের আজকের দিনে (২৭ সেপ্টেম্বর) কলকাতার একটি হাসপাতালে জয় জন্মগ্রহণ করে। সেই হিসেবে আজ জয় পা রাখলো সপ্তম বছরে। বাবা শাকিব খানের সঙ্গে জয়ের সম্পর্ক আজও অধরা; প্রকাশ্যে খুব একটা দেখা মেলে না বাবা-ছেলের। তবে জন্মদিনে ছেলেকে নিয়ে অন্তর্জালে শুভেচ্ছা বার্তা দিয়ে থাকেন শাকিব।

এবারের জন্মদিনে শাকিব লিখেছেন, ‘আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখলো। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছো। হয়তো একটা সময় গিয়ে বুঝবে তোমার বাবা আছে বলেই জীবন এতো সুন্দর। বাবারা কখনও শো অফ করে না, তারা দেখিয়ে দেয়! তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারাজীবন থাকবে। শুভ জন্মদিন রাজকুমার।’

অন্যদিকে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দুটি ছবি প্রকাশ করেছেন। যেখানে নায়িকার বেবি বাম্প দেখা গেছে। ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘মি উইথ মাই লাইফ।’ এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি। তার ওপরে হ্যাশট্যাগে লেখা ‘থ্রোব্যাক আমেরিকা’।

বুবলীর পোস্ট থেকেই স্পষ্টই বোঝা যাচ্ছে এই বেবি বাম্পটি অনেক আগের। যখন তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। এ নিয়ে নেটিজেনদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তবে কী মা হয়েছিলেন নায়িকা বুবলী? তাহলে বাবা কে?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com