শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

দক্ষিণ-বলিউড বিতর্কে মুখ খুললেন ঐশ্বরিয়া

  • আপডেট টাইম : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৫ বার পঠিত

এক ডজনের বেশি সিনেমা ইন্ডাস্ট্রি রয়েছে ভারতে। কয়েক বছর আগেও সবচেয়ে প্রভাবশালী ছিলো বলিউড। কিন্তু সাম্প্রতিক সময়ে দৃশ্যপটে পরিবর্তন আসছে। দক্ষিণ ভারতের ইনাস্ট্রিগুলো সাফল্য পাচ্ছে বেশি। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তামিল, তেলেগু, মালায়লাম কিংবা কন্নড় ভাষার সিনেমা ব্যাপক গ্রহণযোগ্যতা পাচ্ছে।

দক্ষিণী সিনেমা নাকি বলিউড, কে সেরা? এই নিয়ে বিতর্ক বহুদিনের। গত কয়েক বছরে বলিউডের অধিকাংশ সিনেমা ফ্লপ এবং দক্ষিণের ‘কেজিএফ’, ‘পুষ্পা’র মতো সিনেমা ব্লকবাস্টার হওয়ার সুবাদে বিতর্কটি জোরালো হয়েছে। অনেক তারকাও বিষয়টি নিয়ে কথা বলেছেন।

এবার এই চর্চায় সামিল হলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। তিনি মনে করেন, এখন সিনেমার মধ্যে কোনও সীমানা নেই। দুদিন পরই মুক্তি পেতে যাচ্ছে ঐশ্বরিয়া অভিনীত তামিল সিনেমা ‘পন্নিয়িন সেলভান: ওয়ান’। এই সিনেমার প্রচারে এসেই দক্ষিণ-বলিউড বিতর্কে কথা বলেন তিনি।

বচ্চনবধূর ভাষ্য, ‘এটা অসাধারণ একটা সময়; যখন সিনেমা ও তারকা নিয়ে গতানুগতিক চিন্তার সীমানা ভেঙে ফেলতে হবে। আমি মনে করি, এসব বাধা এখন আর নেই। মানুষ আমাদের সিনেমাকে জাতীয়ভাবে চেনে। তারা প্রতিটি অঞ্চলের সিনেমা দেখতে চায়।’

‘পন্নিয়িন সেলভান: ওয়ান’ সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা মণি রত্নম। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমায় ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয় করেছেন চিয়ান বিক্রম, কার্থি, তৃষা কৃষ্ণান, সভিতা ধুলিপালা প্রমুখ। প্রায় ৫০০ কোটি রুপি বাজেটে সিনেমাটি তৈরি করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর এটি মুক্তি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com