শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৪ বার পঠিত

সাত ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে বুধবার (২৮ সেপ্টেম্বর) ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বেশি সুবিধা করতে পারেনি পাকিস্তান। উড, উইলি এবং কারানের বোলিং তাণ্ডবে ১৯ ওভারে ১৪৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। দলের হয়ে মোহাম্মদ রিজওয়ান করেন সর্বোচ্চ ৬৩ রান।

রিজওয়ান ছাড়া আর মাত্র দুই ব্যাটসম্যান দুই অঙ্কে পৌছাতে পেরেছেন। ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নিয়েছেন মার্ক উড। এ ছাড়াও দুইটি করে উইকেট পেয়েছেন উইলি ও কারান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পরে ইংলিশরা। প্রথম ওভারেই অ্যালেক্স হেলসকে তুলে নেন মোহাম্মদ নাওয়াজ। এরপর তৃতীয় ওভারে সল্ট কাঁটা পড়েন রান আউট হয়ে। তখন দলের রান কেবল ১৯।

এরপর মালান, ডকেট ও ব্রুক একে একে বিদায় নিলে হারের দিকে এগোতে থাকে ইংল্যান্ড। তবে ব্যতিক্রম ছিলেন মঈন আলি। শেষ দিকে দলের হাল ধরে জয়ের আশা কিছুটা বাঁচিয়ে রেখেছিলেন। তবে তার অর্ধশতকও দলকে জেতাতে পারেনি। শেষ ওভারে ১৫ রান লাগলেও, ইংল্যান্ড নিতে পারে ৯ রান। মঈন আলি অপরাজিত ছিলেন ৩৭ বলে ৫১ রানে। আর ইংল্যান্ড শেষ পর্যন্ত হারে ৫ রানে। পুরো ২০ ওভার খেলে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে করে ১৪০ রান।

পাকিস্তানের হয়ে দুই উইকেট পেয়েছেন হারিস রাউফ। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন নাওয়াজ, ওয়াসিম, শাবাদ খান, ইফতিখার এবং আমির জামাল।

সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল ইংল্যান্ড, এর পরের ম্যাচ জয় পেয়েছিলো পাকিস্তান। তৃতীয় ম্যাচে ইংল্যান্ড জয় পেয়ে সিরিজে এগিয়ে যায়। তবে তার পরের দুই ম্যাচ স্বাগতিকরা জিতে এখন ৩-২ ব্যবধানে সিরিজ এগিয়ে আছে। সিরিজের ষষ্ঠ ম্যাচ শুক্রবার (৩০ সেপ্টেম্বর)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com