রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

তীর্থযাত্রীদের নিয়ে পুকুরে গাড়ি, নিহত ২৬

  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৯৫ বার পঠিত

ভারতের উত্তর প্রদেশের কানপুরে তীর্থযাত্রীদের নিয়ে যাত্রা করা গাড়ি পুকুরে পড়ে গিয়ে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২০ জন।

শনিবার রাতে কানপুরের ঘাটমপুর এলাকায় ঘটনাটি ঘটে।

জানা গেছে, দুর্ঘটনায় কবলিত ট্রাক্টর ট্রলি গাড়িতে যাত্রী ছিলেন ৫০ জন। গাড়িটি উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফিরছিল। কানপুরের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। তারপর সেটি একটি পুকুরে পড়ে যায়।

পুলিশ জানায়, দুর্ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ শুরু করেন স্থানীয়রা। খালি হাতে পুকুর থেকে একের পর এক মরদেহ তোলা হয়। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আহতদের উদ্ধার করে রাতে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর শনিবার রাতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি। আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের আশ্বাসও দেন ভারতের প্রধানমন্ত্রী।

টুইটে তিনি লিখেন, কানপুরের দুর্ঘটনায় আমি শোকাহত। নিহতদের স্বজনদের প্রতি আমার সমবেদনা রইলো। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। পরিস্থিতি সামাল দিতে যথাসাধ্য চেষ্টা করছে স্থানীয় প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com