শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ফরিদপুরে অটোরিকশা চোরচক্রের দুই সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৮৪ বার পঠিত

ফরিদপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাই অটোরিকশা বিক্রির দেড় লাখ টাকা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

সোমবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম।

এর আগে, রোববার রাত সাড়ে ৮টার দিকে শহরের থানা রোড ফলপট্টির সামনে রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার বিলবাউল গ্রামের ৪০ বছর বয়সী মো. মাহফুজুর রহমান ও পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের ৪৮ বছরের মো. সানু হাওলাদার।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম জানান, এসএম ওবাইদুল কাদির একটি ব্যাটারিচালিত অটোরিকশার মালিক। তার গাড়িটি চালাতো শহরের হাড়োকান্দি এলাকার ৩২ বছর বয়সী উজ্জ্বল শেখ। ১৭ আগস্ট ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অভিনব কায়দায় অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় প্রতারকচক্র।

তিনি আরো বলেন, গ্রেফতাররা একটি চোরচক্রের সদস্য। তারা বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিয়ে প্রতারণা করে অটোরিকশা চুরি করেন। পরে তাদের জিম্মা থেকে অটোরিকশা চুরি করে বিক্রি করা এক লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com