রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত

রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৬

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১৭৯ বার পঠিত

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কের একটি আবাসিক এলাকায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ছয়জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়।

যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে একটি বহুতল ভবনে আগুন ধরে যায়। এছাড়া ওই ভবনের বেশ কয়েকটি ওপরের তলা ধসে পড়ে। পুরো এলাকা আচ্ছন্ন হয়ে যায় কালো ধোঁয়ায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি একটি এসইউ-৩৪ বোমারু বিমান ছিল। সোমবার সন্ধ্যায় প্রশিক্ষণ চলার সময় এর একটি ইঞ্জিনে আগুন ধরে গেলে এ দুর্ঘটনা ঘটে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই এর পাইলট বেরিয়ে আসতে সক্ষম হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই ভবন থেকে একটি বড় আগুনের গোলা বের হচ্ছে। দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে দুই হাজার বর্গমিটার এলাকাজুড়ে।

রাশিয়ার জরুরি পরিষেবার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানায়, ভবনের পাঁচটি ফ্লোরে আগুন ধরে যায়। এর মধ্যে ওপরের ফ্লোরগুলো ধসে পড়ে এবং এর আশপাশের আরো ৫৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ওই ভবনে বসবাস করে ৬০০ মানুষ।

বিমান বিধ্বস্তের ঘটনায় স্থানীয় একটি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। জাতীয় ও আঞ্চলিক কর্তৃপক্ষকে আগুনে ভুক্তভোগীদের “সকল প্রয়োজনীয় সহায়তা” দেওয়ার নির্দেশ দিয়েছে ক্রেমলিন।

প্রায় ৯০ হাজার জনসংখ্যার শহর ইয়েস্কে একটি বড় রাশিয়ান বিমানঘাঁটি রয়েছে। শহরটি ব্যবহৃত হয়ে আসছে যুদ্ধবিমান প্রশিক্ষণের ক্ষেত্র হিসেবে। – রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com