শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

সেতুতে লঞ্চের ধাক্কা, প্রাণ গেল ৩ যাত্রীর

  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৯৭ বার পঠিত

শরীয়তপুরের গোসাইরহাটে শাইখ্যা সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মাইজারা এলাকায় মেঘনার শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোসাইরহাটের কোদালপুর সরদার পাড়া এলাকার শাহ আলী মোল্লার ছেলে ২৩ বছর বয়সী তানজি, টাঙ্গাইল সদরের দাইনাবঘিল এলাকার নাজিম উদ্দিনের ছেলে ২৫ বছরের শাকিল আহমেদ ও জামালপুরের দিঘলি সোনাটিয়া রগুনাথপুর এলাকার বোরহান আলীর ছেলে ২৩ বছরের সাগর আলী।

আহতরা হলেন- ২৩ বছরের হীরা ও সাগর। এর মধ্যে হীরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লঞ্চযাত্রীরা জানান, ভোর সাড়ে ৪টার দিকে গোসাইরহাটপট্টির উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা ‘স্বর্ণদ্বীপ প্লাস’ লঞ্চটি শাইখ্যা সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এ সময় লঞ্চের ছাদে থাকা লোহার পানির ট্যাংক দোতলার ছাদে যাত্রীদের ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই নিহত হন তানজি। এছাড়া আহত হন শাকিল, সাগর, হিরা ও সাগর। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে শাকিল ও সাগরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আহত সাগর বলেন, লঞ্চের দোতলার ছাদে আমরা শুয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হলো। এরপর কী হয়েছে বলতে পারছি না। পরে দেখি হাসপাতালে আছি।

গোসাইরহাট থানার এসআই মো. মতিউর রহমান বলেন, এ ঘটনায় লঞ্চযাত্রীরা চালক ও তার সহযোগীকে মারধরের চেষ্টা করেন। পরে আমরা গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com