বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেজগাঁও জোনে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুট পুনরায় চালু হচ্ছে ১ জুলাই চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক প্রেম, প্রতিশোধ আর ত্রাসের গল্পে ঈদে ‘লেলিন’ ইফতারের জন্য ৪০ মিনিট বিরতি স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কিনবে সরকার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ী প্রত্যাহার করল স্পেন উত্তরার হোটেলিয়ানদের মিলনমেলা: ইফতার ও ডিনারে আতিথেয়তা শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা ‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’ ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমুর চতুর্থ মৃত্যুবার্ষিকী

মাসব্যাপী সফল কর্মসূচির সমাপ্তি উপলক্ষে নিরাপদ সড়ক চাই উত্তরা শাখার সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

হুমায়ুন কবির: জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষে কেন্দ্রীয় ও শাখা সংগঠনের মাসব্যাপী সফল কর্মসূচির সমাপ্তি উপলক্ষে নিরাপদ সড়ক চাই উত্তরা শাখা সংবাদ সম্মেলন আয়োজন করেছে।
আজ সোমবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরার ৩ নং সেক্টরে নিরাপদ সড়ক চাই, উত্তরা শাখা অফিসে আহ্বায়ক মোহাম্মদ আলী ও সদস্য সচিব আনোয়ার হোসেন মিজি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন নিরাপদ সড়ক চাই উত্তরা শাখার আহ্বায়ক মোহাম্মদ আলী।
এসময় ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, দুর্ঘটনাগুলো আমাদের হাতেই তৈরি। তাই এগুলোকে দুর্ঘটনা বলা যায় না। চালক প্রশিক্ষিত ও দক্ষ না হলে দুর্ঘটনা আরও বাড়বে। তিনি চালকদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
নিরাপদ সড়ক চাই উত্তরা শাখায় সদস্য সচিব আনোয়ার হোসেন মিজি বলেন, তুমুল প্রতিবাদ ও আন্দোলনের মুখে ২০১৮ সালে সড়কে মৃত্যু কমিয়ে শৃঙ্খলা ফেরাতে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ পাস করা হয়। ১১১টি সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতিতে সে সময় সড়ক ছেড়ে ঘরে ফেরে শিক্ষার্থীরা। আর সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণে ৬ দফা নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সড়ক পরিবহন আইন ও প্রধানমন্ত্রীর নির্দেশনা কোনোটারই বাস্তবায়ন নেই সড়কে। এখনও সড়কজুড়ে দীর্ঘশ্বাস। প্রতিনিয়তই ঝরছে তাজা প্রাণ।
নিরাপদ সড়ক চাই উত্তরা শাখার মাসব্যাপী সমাপনী কর্মসূচি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ঠ মিডিয়া ব্যক্তিত্ব শামসুল হুদা ,আনোয়ার হোসেন মিজি, মোশাররফ হোসেন, এম কে আজাদ, আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, ফারুকুজ্জামান হাজারী, নাসিমা ইয়াসমিন ও শিরিন আক্তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com