সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

সাবেক শিবির নেতা গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৭৭ বার পঠিত

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে দীর্ঘদিন পালিয়ে থাকা চট্টগ্রাম মহানগরের সাবেক এক শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বনশ্রীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের একটি টিম।

গ্রেফতারকৃত মো. সাইফুল আলম চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ছিলেন। তিনি কোতোয়ালি থানা ছাত্রশিবিরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানায়, চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় গ্লাসের ব্যবসা করতেন সাইফুল। ঐ সময় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও লোকজনের সঙ্গে কোটি টাকা ঋণ নেন তিনি। কিন্তু ঋণ পরিশোধ করতে না পারায় তিনি চট্টগ্রাম থেকে পালিয়ে ঢাকায় চলে যান। এরপর বনশ্রীর নিবরাস মাদরাসায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চাকরি শুরু করেন।

চট্টগ্রাম কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে ১১টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বনশ্রীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com