শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ইউপি সদস্য হত্যায় গ্রেফতার ২

  • আপডেট টাইম : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৯০ বার পঠিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় ইউপি সদস্য মামুন হাওলাদার হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মো. মহিদুল জোমাদ্দারের ছেলে মো. সজল জোমাদ্দার ও কাউখালী উপজেলার জোলাগাতী গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে মো. মামুন ওরফে টাক মামুন।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, সোমবার রাতে ১১ জনের নাম উল্লেখসহ আরো চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের ছেলে মেহেদী হাসান। এরপর রাতেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। বাকিদেরও গ্রেফতারে চেষ্টা চলছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে ভান্ডারিয়া উপজেলার লিংকরোড হয়ে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন মামুন। আজাহারিয়া শিকদার বাড়ি এলাকায় পৌঁছালে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর মৃত্যু নিশ্চিত করে মরদেহ সড়কে ফেলে রাখে। এছাড়া বাম পা বিচ্ছিন্ন করে ডোবায় ফেলে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com