শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

বাংলাদেশ অনেক মন্দা সফলভাবে মোকাবিলা করেছে: ত্রাণ প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, প্রকৃতির নিয়মে পৃথিবীতে বারবার মন্দা আসে। আবার বিশ্ববাসী সেই মন্দাকে কাটিয়ে নতুন করে জীবন শুরু করি। এর আগেও বাংলাদেশ অনেক মন্দা সফলভাবে মোকাবিলা করেছে।

রোববার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটিতে শ্রীশ্রীরামকৃষ্ণ মিশনের নবনির্মিত মন্দির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এর আগে আমেরিকাতে যখন মন্দার প্রভাব পড়েছিল, তখন আমাদের মন্দায় প্রভা‌বিত করতে পারেনি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সেটা মোকাবিলা করেছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, করোনার সময় দুই বছর আমরা নিয়ন্ত্রণ করেছি। এখন সারাবিশ্বেই খাদ্যদ্রব্যসহ অন্যান্য সামগ্রী সরবরাহ বিঘ্নিত হওয়ায় দ্রব্যমূল্য বেড়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য টিসিবির আউটলেট খোলা হয়েছে। সেখানে অনেক কম মূল্যে বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রি হচ্ছে। আবার খাদ্য মন্ত্রণালয় ওএমএসের মাধ্যমে ৩০ টাকা কেজি চাল বিক্রি করছে।

বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো নেতিবাচক কর্মকাণ্ড সাংবিধানিক নিয়ম অনুযায়ী সরকার মোকাবিলা করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com