রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সালাতু সালাম স্বয়ং আল্লাহ তাআলার আমল জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা লেবানন থেকে ২টি ড্রোন আঘাত হেনেছে ইসরাইলে: সামরিক বাহিনী অপরাধীদের আতঙ্ক,জনগণের আস্থার প্রতীক পুলিশের অভিযান পরিচালিত বোয়ালিয়া থানার সিভিল টিম তরুণ সমাজ এবারের বাজেটকে ‘সৃজনশীল অর্থনীতির’ বাজেট বলছে মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু মেক্সিকোতে মাদক চক্রের গুলিতে মেয়র নিহত দিনাজপুরের বিরামপুর ৪ নং দিওড় ইউনিয়নে বিবাহ বিচ্ছেদের জেরে নারী নির্যাতন

নৌ যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণে ১০ হাজার কিলোমিটার নৌপথ পুনঃখনন হচ্ছে

  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ৪০৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের নৌ যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণে ১০ হাজার কিলোমিটার নৌপথ পুনঃখনন শুরু হয়েছে ।

তিনি জানান, ১৭৮ নদীর ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের পাশাপাশি নৌপথ রক্ষার্থে নদী কমিশন গঠনসহ নদী দখল, দূষণরোধে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে।
রোববার (২৩ জুন) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

সংসদ সদস্য এম. আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, নদীমাতৃক বাংলাদেশে নদী আমাদের প্রাণ, জীবন ও জীবিকার উৎস। ১৯৬০ সালের আগে দেশের নৌপথের দৈর্ঘ্য ছিল ২৪ হাজার কিলোমিটার। কিন্তু কালক্রমে নৌপথ সংকুচিত হয়ে তা ছয় হাজার কিলোমিটারে নেমে আসে। গত ১০ বছরে ১ হাজার ছয়শ কিলোমিটার নৌপথ খনন করে। ফলে বর্তমানে নৌপথের দৈর্ঘ্য সাত হাজার ছয়শ কিলোমিটার।

ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী জানান, বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর তীর থেকে প্রায় ১২ হাজার ৩৯৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ৩৭২ দশমিক ১২ একর জমি উদ্ধার করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরভূমি থেকে প্রায় দুই হাজার ৭৭৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ১৯৪ একর জমি উদ্ধার করা হয়েছে।

একই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, উচ্ছেদের পর পুনর্দখল রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে নদীর উভয় তীরে ওয়াকওয়ে, আরসিসি স্পেস, বসার বেঞ্চ, ইকোপার্ক নির্মাণ, নদীর পাড় বাঁধাই, গাইড ওয়াল নির্মাণ, বৃক্ষরোপণ ইত্যাদি কার্যক্রম চলমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com