শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিটি শাহিন নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার চনপাড়া বস্তিতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহিন ওরফে ‘সিটি শাহিন’ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ২৩টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। শাহিন পায়ে গুলিবিদ্ধ হলে তাকে আহত অবস্থায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে তার মরদেহ নেয়া হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে জানান, শাহিন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে আমরা দীর্ঘদিন ধরে খুঁজছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে শাহিনের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১ বৃহস্পতিবার দুপুরে চনপাড়া বস্তিতে অভিযান চালায়। এ সময় র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে শাহিন। র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে পায়ে গুলিবিদ্ধ হয় শাহিন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com