রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

ফের মা হলেন অভিনেত্রী দেবিনা

  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৯৭ বার পঠিত

ভারতের ছোটপর্দা ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর) সকালে তিনি কন্যাসন্তানের জন্ম দেন।

দেবিনার স্বামী অভিনেতা গুরমিত চৌধুরি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। সেই পোস্টে গুরমিত চৌধুরি ছবিও পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন ‘ইট ইজ এ গার্ল’।

ক্যাপশনে আরো লেখেন, আমাদের ছোট্ট কন্যাকে পৃথিবীতে স্বাগত। আমরা আবার বাবা-মা হয়ে অত্যন্ত উচ্ছ্বসিত হয়েছি। আমাদের এবারের সন্তান নির্ধারিত সময়ের অনেক আগেই পৃথিবীতে এসেছে। আমাদের জন্য আশীর্বাদ করুন, ভালোবাসুন।

এদিকে দেবিনা-গুরমিত দ্বিতীয় সন্তানের বাবা-মা হওয়ায় তাদের ভক্তরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। সেই সঙ্গে তাদের রাজকন্যার জন্য সুন্দর আগামীও প্রাত্যাশা করছেন।

প্রসঙ্গত, এ বছরের আগস্ট মাসেই দ্বিতীয়বার মা হওয়ার খবর দেন দেবিনা। তার ঠিক মাস চারেক আগে তাদের প্রথম সন্তান, লিয়ানার জন্ম হয়। ২০২২ সালের ৩ এপ্রিল জন্ম নেয় লিয়ানা।

২০১১ সালে গুরমিত ও দেবিনা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারা একসঙ্গে ‘রামায়ণ’ ধারাবাহিকে রাম ও সীতার চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com