শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব হারালেন যুবক

  • আপডেট টাইম : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

রাজধানীর গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রশান্ত রায় (৩৫) নামে এক যুবক সর্বস্ব হারিয়েছেন।

শনিবার (১২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর পাকস্থলী ওয়াশ করে তাকে নতুন ভবনের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

প্রশান্ত রায়ের স্ত্রী সুদীপ্তা রায় সংবাদমাধ্যমকে বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন প্রশান্ত। উত্তরা থেকে গুলিস্তান আসার পথে বাসের মধ্যে তাকে অজ্ঞান পার্টির সদস্যরা অচেতন করে ফেলে। এরপর তার কাছে থাকা মোবাইল ফোন এবং নগদ টাকা নিয়ে যান।

পরে খবর পেয়ে গুলিস্তান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রশান্তকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তবে প্রশান্তর কাছ থেকে কত টাকা খোয়া গেছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি সুদীপ্তা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গুলিস্তান থেকে এক ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ঢাকা মেডিকেলে এলে পাকস্থলী ওয়াশ করে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com