শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক পুলিশ-বিজিবি

  • আপডেট টাইম : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৯৬ বার পঠিত

ঢাকার আদালত থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক রয়েছে পুলিশ ও বিজিবি। ওই দুই জঙ্গি যেন কোনোভাবেই সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে জন্য বাড়তি সতর্ক অবস্থান নিয়েছে তারা।

পুলিশ ও বিজিবির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রমতে, আখাউড়া স্থলবন্দর পুলিশ এরই মধ্যে ওই দুই জঙ্গিকে ব্ল্যাক লিস্টেড করেছে। বিজিবির প্রতিটি বর্ডার পোস্টকে (বিওপি) সতর্ক থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

আখাউড়া স্থলবন্দর অভিবাসন (ইমিগ্রেশন) পুলিশের কর্মকর্তা দেওয়ান মোর্শেদুল আলম জানান, ওই দুই জঙ্গির ছবি ও ঠিকানা তাদের দেয়া হয়েছে। তাদের ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। তাদের ছবি ইমিগ্রেশন কক্ষে সাঁটিয়ে দেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহ জানান, এরই মধ্যে এ বিষয়ে নির্দেশনা এসেছে। সেই নির্দেশনা মোতাবেক প্রতিটি বিওপিকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) ঢাকার আদালত থেকে মইনুল হোসেন শামীম ও আবু সিদ্দিক সোহেল নামে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি পালিয়ে যায়।

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় এবং জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর গ্রামে ও সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com