শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

আমাদের প্রত্যাশা কূটনীতিকরা ‘আচরণবিধি’ মেনে চলবেন: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৯২ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকরা তাদের আচরণবিধি সম্পর্কে অবগত রয়েছেন। তারা সেটা মেনে চলবেন এবং এটাই আমাদের প্রত্যাশা।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আর কোনো দেশের কলোনি নয়। এটি একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। তাদের এই কথা স্মরণ রাখা উচিৎ।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, আমাদের দেশের বিভিন্ন লোকজন বিদেশি কূটনীতিকদের কাছে গিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করেন ও তাদের কাছ থেকে পরামর্শ নেন।

একে ‘অত্যন্ত দুঃখজনক’ হিসেবে অভিহিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজ অথবা কাল আমাদের এই সংস্কৃতি পরিবর্তন করতে হবে।

গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, এদেশে নিযুক্ত বিদেশী কূটনীতিকরা সীমা অতিক্রম করলে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

সাম্প্রতিক দিনগুলোতে ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূত দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার পরিপ্রেক্ষিতে মন্ত্রীরা এ মন্তব্য করেন। বিদেশি কূটনীতিকদের ঐ মন্তব্যগুলো ভিয়েনা কনভেনশনের আওতায় কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সাংঘর্ষিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com