বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা ; স্বর্ণ ব্যবসায়ী নিহত বগুড়ার ট্রেন দুর্ঘটনায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদে হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : যাত্রীদের জন্য আপাতত ‘বিকল্প ট্রেন’ দুর্ঘটনার পর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী চারঘাটে র‍্যাবের অভিযান পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার রাজধানীতে ১,৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য আয়োজন ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’

বলিউডে অভিষেকের অপেক্ষায় সালমানের ভাগ্নি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৮০ বার পঠিত

অনেক দিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন চলছিল, সিনেমায় নাম লেখাচ্ছেন সালমান খানের ভাগ্নি আলিজে অগ্নিহোত্রি। কিন্তু বিষয়টি এতদিন গুঞ্জনেই সীমাবদ্ধ ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বলিউডে পা রাখলেন আলিজে। এরইমধ্যে সিনেমার শুটিংয়েও অংশ নিয়েছেন বলিউড ভাইজানের ভাগ্নি।

সিনেমাটি নির্মাণ করছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৌমেন্দ্র পাডি। এতে মূল চরিত্রে অভিনয় করছেন আলিজে। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাবে বলে জানা গেছে।

সিনেমায় অভিষেকের বিষয়টি নিশ্চিত করে আলিজে গণমাধ্যমটিকে জানান, অফবিট ঘরানার চিত্রনাট্য দিয়ে বলিউডে ক্যারিয়ার যাত্রা শুরু করেছেন তিনি।

আনো জানিয়েছেন, বলিউডে অভিষেকের জন্য তিনি দীর্ঘদিন ধরেই নিজেকে প্রস্তুত করছেন। এমনকি প্রয়াত কিংবদন্তি কোরিওগ্রাফার সরোজ খানের কাছে বিভিন্ন প্রশিক্ষণও নিয়েছেন।

উল্লেখ্য, সালমান খানের বোন আলভিরা খান ও অতুল অগ্নিহোত্রির কন্যা আলিজে অগ্নিহোত্রি। প্রায়ই সালমান খানের পারিবারিক অনুষ্ঠানে দেখা যায় তাকে। আলিজের বাবা অতুল একজন বিখ্যাত অভিনেতা এবং পরিচালক। সালমানের সঙ্গেও একাধিক কাজ করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com