রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

পরপর ছেড়ে গেলেন দুই স্ত্রী, কীটনাশক পানে জীবন দিলেন যুবক 

  • আপডেট টাইম : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২১৭ বার পঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরপর দুই স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় কীটনাশক পানে আত্মহত্যা করেছেন গোলাম হোসেন নামে এক যুবক।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। গোলাম হোসেন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের মৃত আমির হোসনের ছেলে।

নাওডাঙ্গা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাছেন আলী জানান, কীটনাশক পানের তিন দিন পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এলাকাবাসী জানায়, পরপর দুই স্ত্রী চলে যাওয়ায় গোলাম হোসেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এ অবস্থায় শুক্রবার ভোরে নিজ ঘরে সবার অজান্তে আলু ক্ষেতে দেওয়া কীটনাশক পান করেন তিনি। বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।

রোববার দুপুরে তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়। পরে লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com