শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

বিচারক-আইনজীবীর স্বাক্ষর জাল, ছাত্রলীগ নেতা বাপ্পী কারাগারে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৬৭ বার পঠিত

আদালতের বিচারক ও আইনজীবীর স্বাক্ষর জাল মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পীকে (২৯) কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার নিজ সরাইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। বাপ্পী একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শোভন বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে। যদি সে দোষী হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

মামলার বাদী আইনজীবী ইশতিয়াক আহমেদ বলেন, চার-মাস আগে মোটরসাইকেল বিক্রির একটি অ্যাফিডেভিটের কপি আমার হাতে আসে। এতে আমার স্বাক্ষর থাকলেও সেটি আমি করিনি। পরে বিচারকের স্বাক্ষরও জাল বলে জানতে পারি। এ ঘটনায় আমি আদালতে মামলা দায়ের করি। বাপ্পী নামে একজন মামলার আসামি। ওই অ্যাফিডেভিটে সাক্ষী হিসেবে ওনার নাম ও স্বাক্ষর রয়েছে। এ মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান বলেন, স্বাক্ষর জাল করার একটি মামলায় বাপ্পীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com