শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজধানীতে বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৬৬ বার পঠিত

রাজধানীর মিরপুরে বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে সাড়ে তিন বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ১ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম রাইসা। এ ঘটনায় বাসের চালককে আটক করেছে পুলিশ।

দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম জানান, মেয়ে রাইসা নিয়ে রিকশায় বাড়ি ফিরছিলেন মা। এরমধ্যে বিআরটিসির একটি দোতলা বাস পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা রাইসা ছিটকে রাস্তায় পড়ে যায় এবং গুরুতর আহত হয়।

দ্রুত তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাতক বাসটিকে জব্দ করার পাশাপাশি চালককে আটক করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com