শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ

জুলাইয়ের তৃতীয় সপ্তাহে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ৩৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য জুলাইয়ের তৃতীয় সপ্তাহকে সময় হিসেবে প্রস্তাব করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এই তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) তিনি সিটিজেন নিউজকে বলেন, ‘আগামী ২০, ২১ ও ২২ জুলাইয়ের যেকোনও একদিন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।’

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য এই তিনটি তারিখের মধ্যে যেদিন প্রধানমন্ত্রী সময় দিয়ে সম্মতি দেবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে। প্রস্তাবটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হচ্ছে।

প্রথা অনুযায়ী, ফল প্রকাশের দিন প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়। এরপর সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। ফল প্রকাশের দিন দুপুরে শিক্ষা বোর্ডগুলো নিজস্ব ওয়েব সাইটে ফল প্রকাশ করে থাকে।

উল্লেখ্য, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা ১ এপ্রিল শুরু হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষায় অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com