শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে অটোরিকশার জন্য চালককে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৭৫ বার পঠিত

নোয়াখালীর কবিরহাটে মো. মোজাম্মেল হোসেন রাব্বি নামে ২৫ বছর বয়সী এক অটোচালককে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা।

রোববার রাত ৮টার দিকে উপজেলার কবিরহাট পৌর শহরের কবিরহাট সরকারি কলেজের পশ্চিমে এনায়েতনগর সড়কে এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের বারিপুকুর এলাকার ইমাম হোসেন বাটুর ছেলে। তিনি এক সন্তানের বাবা ছিলেন।

নিহতের প্রতিবেশী একরাম হোসেন বলেন, নিজ এলাকায় অটোরিকশা চালাতেন রাব্বি। রোববার রাত পৌনে ৮টার দিকে বারিপুকুর থেকে যাত্রী নিয়ে কবিরহাট বাজারের উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু কবিরহাট বাজারে না নিয়ে এনায়েত সড়কে নিয়ে যান যাত্রী। এতে যাত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে যাত্রীবেশে ছিনতাইকারী চক্র তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

একরাম বলেন, কবিরহাট পৌর শহরের জৈনদপুর গ্রামের সর্দার বাড়ির শফির ছেলে রাসেল এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক বৃদ্ধ। আমরা এ হত্যার বিচার চাই।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। অটোরিকশা ছিনতাই করতে রাব্বিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত রাসেলকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে তিনি পলাতক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com