বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা

ঠাকুরগাঁওয়ে জমজমাট ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঘোড়দৌড় প্রতিযোগিতা। আর এ ব্যতিক্রমী খেলা দেখতে হাজার হাজার মানুষ মিলিত হয় খেলার মাঠে। প্রতিযোগিতায় অংশ নেয়া ঘোড়ার দুরন্তপনায় মেতে ওঠেন সব বয়সীরা।

রোববার (১ জানুয়ারি) চাষি ক্লাবের উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বিলপাড়া মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকাল থেকেই হাজার হাজার নারী-পুরুষসহ সববয়সীরা উপস্থিত হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে। দীর্ঘদিন পর এমন আয়োজন গ্রামাঞ্চলের মানুষের বাড়তি বিনোদন দিয়েছে। করোনার পর ব্যতিক্রমী ঘোড়দৌড় খেলা দেখতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পরার মতো।

নওগাঁ, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলা থেকে প্রায় ৩০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। মাঠের ভেতর নির্দিষ্ট সীমারেখায় একের পর এক ঘোড় দৌড় মনকাড়ে সবার।

এ বিষয়ে আয়োজক কমিটির প্রধান ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী জানান, আগামীতে তিন দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হবে। আর সেখানে আরও জাঁকজমকভাবে ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন থাকবে বলে আশ্বাস দেন।

খেলায় প্রথম হয় নীলফামারী জেলার হাসিবুর ইসলাম। পরে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। হাতে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com