সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চোরের নজর এবার লবণ মাঠে ! পেকুয়ায় লবণ মাঠের পলিথিন ও লবণ নিয়ে গেল চোরেরা বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তালেবানের হুমকি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৯০ বার পঠিত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। খবর আল-জাজিরার।

টিটিপি এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির নাম নিয়েছে। প্রতিবেশী দেশ আফগানিস্তানের তালেবানের সঙ্গে আদর্শগত মিল রয়েছে পাকিস্তান তালেবানের।

শরিফ পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রেসিডেন্ট। আর ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে সরকারের প্রধান জোট।

টিটিপি মুখপাত্র মুহাম্মদ খোরাসানি বিবৃতিতে বলেছেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তারা।

প্রসঙ্গত, টিটিপি’র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের বর্তমান জোট সরকার। এজন্য জোটের নেতাদের বিরুদ্ধে বিশেষ করে এই দুই নেতাকে হুমকি দিয়েছে টিটিপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com