মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

বাজার থেকে ফিরে মেয়ে দেখলেন মায়ের অগ্নিদগ্ধ মরদেহ

  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৮২ বার পঠিত

তীব্র শীতে ঘরে আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ হয়ে কমলা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার আজিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া কমলা বেগম ওই এলাকার মৃত গোপাল খাঁর স্ত্রী।

নিহতের ছোট ভাই ফজলুল হক জানান, সন্ধ্যায় তীব্র শীতের মধ্যে ঘরের ভেতর আগুন পোহাচ্ছিলেন তার বোন। এ সময় তার মেয়ে বসিরন বেগম বাজারে মোবাইলে টাকা রির্চাজ করতে যান। কিছুক্ষণ পর ফিরো দেখেন তার মা বাড়ির ওঠানের এক কোণে দগ্ধ হয়ে পড়ে আছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।

ফজলুল হক আরো জানান, তার বোন বয়স্ক মানুষ। লোকজনের সামনে যেতো না। ধারণা করা হচ্ছে, আগুন পোহানোর সময় তার কাপড়ের আঁচলে আগুন ধরেছিলো। ভয়ে হয়তো তিনি দৌড়ে ঘরের বাইরে বের হয়েছিলেন। এতে তার সারা শরীরে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। রাত ১০টার দিকে নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, আগুন পোহাতে গিয়ে কাপড়ে আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com